Web Analytics

২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে তিনি জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এক কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা চূড়ান্ত করেছে।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা অনুপ্রবেশ, ঘূর্ণিঝড় ও বন্যার মতো দুর্যোগের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা প্রায় সাড়ে তিন লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করবে। বাজেটে ব্লক, স্ট্রিপ, ম্যানগ্রোভ ও বসতবাড়ি বনায়নের নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছে।

এছাড়া উপকূলীয় ম্যানগ্রোভ বনের ৫০ শতাংশকে কার্বন ট্রেডিংয়ের আওতায় আনা, সার্কুলার ফিউচার মডেল বাস্তবায়ন, ১০টি আধুনিক ভেহিকেল ইন্সপেকশন সেন্টার স্থাপন, ইলেকট্রিক বাস সার্ভিস চালু এবং ই-বর্জ্য ব্যবস্থাপনার নতুন গাইডলাইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরে প্লাস্টিক বর্জ্য ৩০ শতাংশ কমানোর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।