Web Analytics

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে এমভি উবন নারী নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এটি সরকারি পর্যায়ে গম আমদানির দ্বিতীয় ধাপের চালান। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কাজ শুরু হয়েছে এবং খালাসের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মোট গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন চট্টগ্রামে এবং ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে খালাস করা হবে। মন্ত্রণালয় জানায়, চুক্তির আওতায় আমদানিকৃত সব গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এর আগে প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে আসে।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে বছরে প্রায় ৭০ লাখ টন গমের চাহিদা রয়েছে, যার মধ্যে প্রায় ১০ লাখ টন উৎপাদিত হয়। বাকি চাহিদা সরকারি ও বেসরকারি পর্যায়ে আমদানির মাধ্যমে পূরণ করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।