চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষকদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
২০২৫–২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাঁশখালীর উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার প্রকল্পের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কংগ্রেসে কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।