Web Analytics

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা কমে যাওয়ায় মঙ্গলবার তেলের দাম কমেছে এবং ব্রেন্ট ক্রুড ৯০ ডলারের নিচে নেমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তাকে গুরুত্বহীন বলার পর বাজারে এই প্রতিক্রিয়া দেখা যায়। একই সঙ্গে অতিরিক্ত তেল সরবরাহের সম্ভাবনাও দামের ওপর চাপ তৈরি করেছে।

ট্রেড ইকোনমিকসের তথ্যে, ব্রেন্ট ক্রুড ফিউচারস ৯৩.৭৬ ডলারে লেনদেন শুরু করে বিকাল পৌনে ৪টায় ৪.৮৭ শতাংশ কমে ৮৯.১৯ ডলারে নামে। পরে সোয়া ৫টায় তা বেড়ে ৯১.১৮ ডলারে দাঁড়ায়। ডব্লিউটিআই ৮৭.৬৬ ডলারে শুরু হয়ে ৮৩.৯৩ ডলারে নেমে পরে ৮৫.৮৮ ডলারে ওঠে। সোমবার ব্রেন্টের দাম ৫.৮৫ শতাংশ কমেছিল।

বিশ্লেষকদের মতে, উচ্চ দামের কারণে চাহিদা কমে যাওয়ায় বিশ্ববাজারে আবার উদ্বৃত্ত সরবরাহের লক্ষণ দেখা যাচ্ছে। জেপি মরগান অক্টোবরে দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেল তেল উদ্বৃত্ত থাকার পূর্বাভাস দিয়েছে। রয়টার্সের জরিপে বলা হয়েছে, অক্টোবরে সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধিতে ওপেকভুক্ত দেশগুলোর সামগ্রিক উৎপাদন বেড়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।