Web Analytics

টুথপেস্ট ও অন্যান্য পণ্যে মাইক্রোপ্লাস্টিক বা ক্ষতিকর উপাদান নিয়ে বেসরকারি গবেষণা প্রতিবেদন প্রকাশের আগে নিয়ন্ত্রক সংস্থাকে জানানো এবং যাচাইয়ের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে শিল্পখাতের প্রতিনিধিরা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই প্রধান কার্যালয়ে এক গণশুনানিতে তারা এ দাবি তোলেন। গবেষণা প্রতিবেদন প্রকাশের জন্য সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের উদ্যোগও চেয়েছেন তারা।

প্রধান অতিথি বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, সংস্থাটি গবেষণাকে গুরুত্ব দেয় এবং উন্নতমানের গবেষণা চায়, তবে জনমনে আতঙ্ক বা অস্থিরতা সৃষ্টি হয় এমন বিষয়ও বিবেচনায় রাখতে হবে। টুথপেস্টবিষয়ক গবেষণার ফল প্রকাশের আগে বিএসটিআইকে জানালে ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের মাত্রা নিয়ে বিশ্বে কোনো মান নির্ধারিত নেই।

বিএসটিআইয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটি আইএসওসহ আন্তর্জাতিক মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে মহাপরিচালক জানান। শিল্প প্রতিনিধিরা বলেন, যাচাইবিহীন বা অসম্পূর্ণ তথ্য প্রকাশে ভোক্তাদের বিভ্রান্তি, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রচার এবং প্রতিষ্ঠানের বাজার ও সুনামের ক্ষতি হতে পারে। শুনানিতে অনলাইন পেমেন্ট, অনলাইনে আবেদন ও নথি জমা, লাইসেন্স নবায়ন এবং মোড়কজাত পণ্যের আইন-বিধিমালার কিছু ধারা হালনাগাদের বিষয়ও আলোচিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।