Web Analytics

পাকিস্তান সরকার সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের নতুন কারাগারে স্থানান্তরের পরিকল্পনা করছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে এই স্থানান্তর কার্যক্রম সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। ইসলামাবাদ পুলিশের পাসিং আউট অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, নতুন কারাগারটি দুই মাসের মধ্যে প্রস্তুত হবে এবং সেখানে সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে।

ইমরান খান ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। ফেডারেল সরকার সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করেছে যে, তার দৃষ্টিশক্তি অবনতির কারণে তাকে আবারও বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের কাছে নেওয়া হবে। পাশাপাশি, হেফাজতে থাকা অবস্থায় তার দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি দেওয়া হবে।

সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি অ্যাডভোকেট সালমান সফদার ইমরানের সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা নিয়ে সাত পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন, যেখানে ইমরান জানান, চিকিৎসা সত্ত্বেও তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি অবশিষ্ট রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।