Web Analytics

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়ে ইতিহাস গড়েছেন পোপ চতুর্দশ লিও। ভ্যাটিকানের তথ্য অনুযায়ী, তিনি যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ। জন্ম শহর শিকাগোতে তিনি নিজের ভোট দিয়েছেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। ভ্যাটিকান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, তিনি মার্কিন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভ্যাটিকানের প্রেস দপ্তর বলেছে, নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাস থেকেই পোপ লিও ভোট দিয়েছেন এবং যোগ্যতা থাকলে তিনি অতীতেও ভোট দিয়েছেন। ভ্যাটিকানের ভাষ্য অনুযায়ী, তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে নাগরিকের অধিকার ও দায়িত্ব মনে করেন। তবে তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন, তা প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের সম্মেলন ক্যাথলিকদের বিশ্বাসকে রাজনীতির আগে রাখার আহ্বান জানিয়েছে।

পোপ লিও পেরুরও নাগরিক এবং ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান। মার্কিন ফেডারেল আইন বিদেশে থাকা নাগরিকদের ডাকযোগে বা অনুপস্থিত ভোটার হিসেবে ভোটের সুযোগ দেয়। ইলিনয় নির্বাচন বোর্ডের নথিতে দেখা যায়, রবার্ট প্রিভোস্ট নামে তিনি ২০০০ সাল থেকে পাঁচটি প্রাথমিক নির্বাচনে ভোট দিয়েছেন; দুবার ডেমোক্রেটিক ও তিনবার রিপাবলিকান ব্যালট চেয়েছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।