Web Analytics

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জুলাই পদযাত্রায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক পোস্টে তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত ও সশস্ত্র হামলাটি চালিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এতে কয়েকজন সাংবাদিক এবং এনসিপির নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই হামলাটি সংঘটিত হয়েছে।

এনসিপি আহ্বায়কের দাবি, দলের মিডিয়া টিমের মাইক্রোবাসটি হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা মাইক্রোবাস ভাঙচুরের পাশাপাশি মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয় বলেও তিনি উল্লেখ করেন। জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।