Web Analytics

গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে শনিবার বিকেলে ১১ দলীয় জোট গণমিছিল ও সমাবেশ করেছে। বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরবাজারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিশ, লেবার পার্টি ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে জনগণের ৭০ শতাংশের মতামতকে উপেক্ষা করেছে। তাদের মতে, সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি দিলেও শপথ নেয়নি এবং সংস্কার প্রক্রিয়া শুরু করেনি।

বক্তারা ঘোষণা দেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।