Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের খণ্ডিত লাশ গ্রহণের সময় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নিহত নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে আনার প্রক্রিয়াও চলছে এবং সরকার নিহতদের পরিবারের পাশে থাকবে।

৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে লিমনের লাশ ঢাকায় পৌঁছায়। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, মায়ামি কনস্যুলেট, নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় পুলিশ বিভাগের সমন্বয়ে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

১ মে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। আগামী ৬ মে টাম্পায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং মিয়ামি কনস্যুলেটের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।