Web Analytics

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি হরমুজ প্রণালি দিয়ে অবাধ ও নিরাপদ নৌচলাচল পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন। ১০ আগস্ট ওমানের সুলতান হাইথাম বিন তারিক আল সাইদের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এ আহ্বান জানান। ফোনালাপের পর টোকিওতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাকাইচি।

কিয়োডো নিউজের প্রতিবেদনে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রীর আহ্বানের জবাবে সুলতান হাইথাম জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী দেশগুলোর সঙ্গে ওমান পরামর্শ করবে এবং তাদের মতামতকে সম্মান করবে। মাস্কাট ডেইলির তথ্য অনুযায়ী, দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। তাকাইচি সংলাপ, উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ওমানের প্রচেষ্টার প্রশংসা করেন।

বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথে নৌচলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চলছে। বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়েও দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও কথা বলেন। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ায় হরমুজ প্রণালিতে ভবিষ্যতে নৌচলাচল স্বাভাবিক করার উদ্যোগ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।