Web Analytics

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও ইনস্টিটিউট ফর পলিসি, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক আলাউদ্দীন মোহাম্মদ বলেছেন, দক্ষিণ এশিয়ার তরুণদের মধ্যে অসন্তোষ বাড়ছে এবং তারা বিভিন্ন গণআন্দোলন ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে নিজেদের দাবি ও প্রত্যাশা প্রকাশ করছে। বুধবার নেপালের কাঠমান্ডু ইউনিভার্সিটির স্কুল অব ম্যানেজমেন্টের পলিসি ল্যাব আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক গণঅভ্যুত্থান: অর্থনৈতিক প্রবৃদ্ধি ও গভর্নেন্সের প্রেক্ষিত’ শীর্ষক এই অনুষ্ঠানে শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ড. লাল বাহাদুর পুন এবং প্রধান অতিথি ছিলেন ড. রাম নারায়ণ শ্রেষ্ঠ। আলাউদ্দীন মোহাম্মদ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও এর সুফল সমভাবে বণ্টিত হচ্ছে না; সুশাসনের ঘাটতি, দুর্নীতি ও স্বজনপ্রীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করছে।

বক্তারা সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।