Web Analytics

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার সন্দেহভাজন আসামি হাফিজুর রহমানকে সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে বলে কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মামনুর রশিদ নিশ্চিত করেছেন।

এর আগে চলতি বছরের ২২ এপ্রিল সকালে রাজধানীর কেরানীগঞ্জের বাসা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন, কিন্তু আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৫ এপ্রিল রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকার পরিদর্শক তারিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার নিয়মিত হাজিরার অংশ হিসেবে তাকে আদালতে নেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।