Web Analytics

রাজধানীর তুরাগ থানাধীন নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মো. হাসান (৪৮) নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মো. কবির হোসেন জানান, হাসান তার রুমমেট ছিলেন এবং একটি লেভেল কারখানায় চাকরি করতেন। রাতে বাসায় ফেরার পথে নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

নিহত হাসানের গ্রামের বাড়ি পিরোজপুর সদরে। তিনি আব্দুস সুবহানের ছেলে এবং তুরাগের নলভোগ এলাকায় থাকতেন। তিনি এক ছেলের বাবা ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।