Web Analytics

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান ১৯ জুন ২০২৬ শুক্রবার দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশের মসজিদে জুমার নামাজে খুৎবা দিয়ে ইমামতি করেন। স্থানীয় মুসল্লিরা তার নেতৃত্বে নামাজ আদায় করেন এবং তার খুৎবা মনোযোগ দিয়ে শোনেন।

দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ জানান, নবাগত নির্বাহী অফিসার যুগোপযোগী বয়ান পেশ করেন যা উপস্থিত মুসল্লিদের প্রশংসা কুড়ায়। টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা মিজানুর রহমান গত মাসে কুতুবদিয়ায় যোগদান করেন।

এর আগে তিনি কুরবানির ঈদে উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিদের একত্রিত করে ঈদগাহ মাঠে ঈদের নামাজের আয়োজন করে প্রশংসা অর্জন করেছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।