Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশার চেয়ে ভালো এবং আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি আগের যেকোনো সময়ের চেয়ে উন্নত। বুধবার বিকেলে সিলেটের সুবিদবাজার পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিভাগীয় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, নির্বাচনের কাজে যুক্ত কর্মকর্তারা সবাই দক্ষ ও সৎ, কোনো রাজনৈতিক পক্ষপাত নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিক্যামেরা থাকবে, কিছু কেন্দ্রে ড্রোন ব্যবহৃত হবে, বডি ওর্ন ক্যামেরা ও ডগ স্কোয়াড থাকবে। প্রতিটি কেন্দ্রে ১০ জন আনসার সদস্য থাকবে, যার মধ্যে তিনজন অস্ত্রধারী। সেনা, নৌ, বিমানবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিমও মাঠে থাকবে।

সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ইউএনও, ওসি এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।