Web Analytics

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন দিয়েছে। বুধবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বন্ডটি জামানতবিহীন, অরূপান্তরযোগ্য এবং নির্দিষ্ট মেয়াদ শেষে অভিহিতমূল্য ফেরতযোগ্য হবে, এতে কোনো সুদ প্রদান করা হবে না। এর মেয়াদ ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত হতে পারে। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ডটি ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। সেনা ইন্স্যুরেন্স পিএলসি ট্রাস্টি এবং নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড ফান্ড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে।

এই অনুমোদনের মাধ্যমে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড স্থানীয় বন্ড বাজারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অর্থায়নের নতুন সুযোগ পাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।