Web Analytics

দেশীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, বিক্রি ও বাজার সম্প্রসারণের সুযোগ দিতে রোববার শুরু হচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশের চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান এতে অংশ নেবে।

শনিবার মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জামানতবিহীন ঋণসুবিধার আশ্বাস দেন। তিনি বলেন, এসএমই ঋণসুবিধা বাড়ানো ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করতে নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে বাণিজ্যিক ঋণের সুদ ১৩ থেকে ১৪ শতাংশ হলেও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ৭ শতাংশ সুদে ঋণের ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মসূচিতে বাস্তবায়নযোগ্য ও ব্যাংকের কাছে গ্রহণযোগ্য ধারণা থাকলে নতুন উদ্যোক্তা ও স্টার্টআপরা ২০ লাখ টাকা পর্যন্ত পাবেন; এর ১০ লাখ টাকা অনুদান এবং বাকি অংশ ঋণ। বিসিকের মাধ্যমে সম্প্রতি ৫১১ উদ্যোক্তাকে প্রায় ১১ থেকে ১৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন এবং স্থানীয় কার্যালয়ের মাধ্যমে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।