Web Analytics

ইরান-ইসরাইল সংঘাতের পরিপ্রেক্ষিতে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে সবাইকে সামরিক স্থাপনার কাছাকাছি না যাওয়া এবং নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘাতসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা আইনবিরোধী বলে সতর্ক করা হয়েছে।

যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন বা ইমেইল mission.doha@mofa.gov.bd-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।