Web Analytics

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২৫ মার্চ থেকে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। ২৯ মার্চ সকালে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ ডিপোগুলো পরিদর্শন করেন।

বিজিবি জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাবে কিছু অসাধু চক্র তেল মজুদের চেষ্টা করছে। এসব অপচেষ্টা ঠেকাতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে এই মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোর প্রবেশপথে কড়া নজরদারি, তেলবাহী গাড়ির কাগজপত্র যাচাই এবং ট্যাংকার লোডিং পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহে কিছুটা বিলম্ব থাকলেও নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় স্বস্তি ফিরেছে।

এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যাতে তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক থাকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।