Web Analytics

হরমুজ প্রণালিতে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারকে ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক সামরিক বিবৃতিতে সতর্ক করা হয়েছে, এই নির্দেশনা অমান্য করলে জাহাজগুলো হামলার মুখে পড়তে পারে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির নিরাপত্তা ইরানের সশস্ত্র বাহিনীর হাতে এবং নিরাপদ চলাচল কেবল তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব।

এই হুঁশিয়ারি আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘এসকর্ট মিশন’ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে। ইরান জানায়, তারা পূর্ণ শক্তি দিয়ে প্রণালির নিরাপত্তা রক্ষা করবে এবং কোনো বিদেশি সেনা, বিশেষ করে মার্কিন বাহিনী, যদি হরমুজ প্রণালিতে প্রবেশ বা কাছাকাছি আসার চেষ্টা করে, তবে তাদের ওপর হামলা চালানো হবে।

ঘটনাটি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে, যা বৈশ্বিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।