Web Analytics

অবরুদ্ধ গাজা উপত্যকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি স্কুলের কাছে ইসরাইলি ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) গাজার কেন্দ্রীয় অঞ্চলের মাঘাজি শরণার্থী শিবিরের পূর্ব দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে ডেইলি সাবাহ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাতে জানা যায়, হামলার আগে ইসরাইল সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী স্কুলে ঢুকে কয়েকজনকে অপহরণের চেষ্টা করে, এতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী আহমেদ আল-মাঘাজির দাবি, বাসিন্দারা প্রতিরোধ গড়ে তুললে ইসরাইলি বাহিনী সরাসরি হামলা চালায়। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় নিহতদের মধ্যে কতজন সাধারণ নাগরিক, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এক ভিডিও বার্তায় সশস্ত্র গোষ্ঠীর এক নেতা দাবি করেন, তারা হামাসের অন্তত পাঁচ সদস্যকে হত্যা করেছে, তবে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হামাসের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ৭১৩ জন ফিলিস্তিনি নিহত ও ১,৯৪০ জন আহত হয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।