Web Analytics

পুশইন প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্টগার্ডের আওতাধীন সীমান্ত অঞ্চলের সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডের দায়িত্বাধীন বাংলাদেশ-ভারত সীমান্তে এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি।

কোস্টগার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি চলছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সার্ভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।

পুশইন সংক্রান্ত যেকোনো তথ্য কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।