Web Analytics

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিন দিনের সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর মঙ্গলবার ভোরে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার ড্রোন বর্তমানে কিয়েভের আকাশে রয়েছে এবং সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর এটাই প্রথমবার রাজধানীতে বিমান হামলার সাইরেন বাজে।

কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসন বাসিন্দাদের আশ্রয়ে থাকার আহ্বান জানিয়ে জানিয়েছে, ওই এলাকায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় উদ্‌যাপনের আগে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং আশা প্রকাশ করেন এটি সংঘাতের সমাপ্তির সূচনা হতে পারে।

যুদ্ধবিরতির সময় উভয় দেশই একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ তোলে। ট্রাম্পের ঘোষণামতে, যুদ্ধবিরতি ৯ থেকে ১১ মে পর্যন্ত কার্যকর ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।