পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের চাপে পড়বে। বুধবার (৪ মার্চ) মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, ঢাকা যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এই সংকটের কূটনৈতিক সমাধান করার আহ্বান জানিয়েছে।
মন্ত্রী জানান, এই যুদ্ধে দুইজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হয়েছেন। তিনি সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘ বা বিস্তৃত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বাংলাদেশের মতো দেশের পক্ষে অর্থনৈতিক প্রভাব সামলানো কঠিন হবে। আলোচনায় বাণিজ্য, যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ও উঠে আসে, যা উভয় পক্ষ ইতিবাচক হিসেবে দেখেছে।
খলিলুর রহমান আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একমত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সব দেশের সঙ্গে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।