Web Analytics

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বৈশ্বিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ এবং ডিপি ওয়ার্ল্ডের স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি বিশেষ গুরুত্ব পায়। চুক্তির অধীনে ডিপি ওয়ার্ল্ড টার্মিনালটি এবং এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। এই অংশীদারত্বে টার্মিনালের আধুনিকায়ন ও পরিচালন দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ফ্রি ট্রেড জোন এবং রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনসহ নতুন খাতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ-আগ্রহের বিষয়ে জানতে চান। জবাবে প্রতিনিধিদল এসব খাতে অংশীদারত্ব ও বড় ধরনের বিনিয়োগে তাদের সুনির্দিষ্ট আগ্রহ পুনর্ব্যক্ত করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।