Web Analytics

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস এই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, চুক্তিটি অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম এবং জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। এতে অভিযোগ করা হয়েছে যে, চুক্তি আলোচনায় ও সম্পাদনে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, চুক্তির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে এবং এতে বাংলাদেশের ওপর অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের ক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশ সুরক্ষার সম্ভাব্য ক্ষতির আশঙ্কা উত্থাপন করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।