Web Analytics

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট হাইতি ও সিরিয়ার অভিবাসীদের জন্য সাময়িক সুরক্ষা মর্যাদা (টিপিএস) বাতিলের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করেছে। বৃহস্পতিবার আদালতের ৬–৩ ভোটে গৃহীত এই রায়ে রক্ষণশীল বিচারকেরা প্রশাসনের অবস্থানকে সমর্থন করেন, ফলে নিম্ন আদালতের স্থগিতাদেশ বাতিল হয়। এই সিদ্ধান্তের ফলে হাইতি ও সিরিয়া থেকে আসা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে থাকার আইনি অধিকার শেষ হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পথ খুলে যাবে।

২০১০ সালের হাইতির ভূমিকম্প ও ২০১২ সালের সিরিয়ার গৃহযুদ্ধের পর যুক্তরাষ্ট্র এই দুই দেশের নাগরিকদের টিপিএস সুবিধা দিয়েছিল। বিচারপতি স্যামুয়েল আলিটো রায়ে বলেন, টিপিএস বাতিলের প্রশাসনিক সিদ্ধান্ত আদালতের পর্যালোচনার আওতায় নয়। তবে উদারপন্থি বিচারক সোনিয়া সোতোমেয়র, কেতানজি ব্রাউন জ্যাকসন ও এলিনা কাগান এই রায়ের বিরোধিতা করেন এবং বর্ণবাদের প্রভাবের কথা উল্লেখ করেন।

এই রায়ের ফলে ১৭টি দেশের প্রায় ১৩ লাখ টিপিএসধারী অভিবাসীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। হাইতি ও সিরিয়ার অভিবাসী সংগঠনগুলো বলছে, এই সিদ্ধান্ত হাজারো পরিবারকে গভীর সংকটে ফেলবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।