জেরুজালেম গভর্নরেট জানিয়েছে, ইহুদি নববর্ষ উপলক্ষে অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রায় ৫৯৩ জন ইসরাইলি বসতি স্থাপনকারী অবৈধভাবে প্রবেশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় তারা মসজিদ চত্বরে প্রবেশ করেন।
এদিকে, ফজরের নামাজে অংশ নিতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর কড়াকড়ি আরোপ করেছে ইসরাইল। বয়সসীমাসহ বিভিন্ন বিধিনিষেধের কারণে বহু মুসল্লি মসজিদে পৌঁছাতে পারেননি এবং বাইরে নামাজ পড়তে বাধ্য হন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, উগ্রপন্থি টেম্পল গ্রুপগুলোর আহ্বানে বসতি স্থাপনকারীরা ধর্মীয় আচার পালনের মাধ্যমে প্রাঙ্গণে নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
২০০৩ সাল থেকে জর্ডান-পরিচালিত ইসলামিক ওয়াকফ পবিত্র স্থানটির প্রশাসনিক তত্ত্বাবধানের একক দায়িত্বে রয়েছে। তাদের অব্যাহত প্রতিবাদ সত্ত্বেও ইসরাইলি পুলিশ প্রতিদিন বসতি স্থাপনকারীদের প্রবেশের সুযোগ দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফিলিস্তিনি কমিশনের তথ্যে, ২০২৬ সালে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫৩টি বসতি পরিকল্পনা এগিয়েছে; এতে ১৮ হাজারের বেশি নতুন আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্য রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।