Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-৮, পঞ্চগড়-১ ও দিনাজপুর-৫ আসনে ভোট পুনর্গণনার আবেদন করেছে। দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, এনসিপি ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টিতে জয় পেয়েছে। শাপলা কলি প্রতীকে মোট ২২ লাখ ৭০ হাজার ৩২ ভোট পড়েছে, যা মোট কাস্টিং ভোটের সাড়ে তিন শতাংশ। আসিফ মাহমুদের দাবি, উল্লিখিত তিন আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে থাকলেও ফলাফল দীর্ঘ সময় আটকে রাখা, একাধিকবার গণনা ও ‘কাটাকাটির’ মাধ্যমে অল্প ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে।

এই তিন আসনে পুনর্গণনার আবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে এবং দলটি এখন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।