Web Analytics

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে এক ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এই রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় মাদকাসক্ত আলীম কাজী বটি হাতে নিয়ে তার বাবা ইসমাইল কাজীকে গালিগালাজ করে। নিষেধ করলে আলীম ক্ষিপ্ত হয়ে বাবার গলায় কোপ দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইসমাইল কাজীকে মৃত ঘোষণা করেন। নিহতের আরেক ছেলে সেলিম কাজী এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।