Web Analytics

সৌদি আরবের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ মুসলিম লেখক, গবেষক ও চিন্তাবিদের বই প্রবেশে নিষেধাজ্ঞার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। সৌদি গবেষক ও মানবাধিকারকর্মী আবদুল্লাহ আল-ওদাহ সম্প্রতি একটি নথি প্রকাশ করে দাবি করেন, এটি বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের তথ্যপ্রযুক্তি ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট।

কথিত তালিকায় ভারতীয় উপমহাদেশ ও মুসলিম বিশ্বের পরিচিত ইসলামি চিন্তাবিদদের নাম রয়েছে। তাঁদের মধ্যে আবুল হাসান আলী নদভী, আবুল আ'লা মওদুদী, মালেক বেন্নাবী, ইউসুফ আল-কারদাওয়ি, মুহাম্মদ আল-গাজালি, মুস্তাফা আল-সিবাই, আবদুল ওয়াহহাব খাল্লাফ এবং আবদুল আজিজ আল-তারিফীর নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের রচনা বিভিন্ন দেশের পাঠক, গবেষক ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পঠিত ও আলোচিত।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও নথির সত্যতা বা কথিত নিষেধাজ্ঞা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব বই নাকি নির্দিষ্ট কিছু প্রকাশনা নিষিদ্ধ, বই সরানো হয়েছে নাকি পাঠে বিধিনিষেধ দেওয়া হয়েছে—এসবও অস্পষ্ট। সমালোচকদের আশঙ্কা, ব্যাখ্যা ছাড়া এমন সীমাবদ্ধতা বিকল্প চিন্তাধারা জানার সুযোগ সংকুচিত করতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।