ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তেহরানে তাদের সাম্প্রতিক হামলায় এমন স্থানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে ইরানের জ্যেষ্ঠ রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা সমবেত হয়েছিলেন। আইডিএফের দাবি, এই অভিযান মাসের পর মাস ধরে পরিকল্পিত ছিল এবং ইরানের শাসকগোষ্ঠীর শীর্ষ ব্যক্তিরা একত্রিত হওয়ার সুযোগ কাজে লাগাতে সামরিক গোয়েন্দা সংস্থা নিবিড়ভাবে কাজ করেছে।
আইডিএফ আরও জানায়, রাতের পরিবর্তে সকালে হামলা চালানোর ফলে ‘কৌশলগত চমক’ সৃষ্টি করা সম্ভব হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার ফলাফল এখন মূল্যায়ন করা হচ্ছে। এই তথ্য বিবিসির বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে।
সূত্রে আরও উল্লেখ করা হয়, ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার ও প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ইরান ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের ছয় দেশের মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।