Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে তাদের পাল্টা হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা নিহত হয়েছে। তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে এই হামলা চালানো হয় এবং এতে সেন্টকমের একটি রণতরীও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। তেহরান এই অভিযানকে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর বড় সাফল্য হিসেবে বর্ণনা করছে।

অন্যদিকে, মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবিগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করা হয়েছে এবং মার্কিন বাহিনীর কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই।

দুই পক্ষের এই পরস্পরবিরোধী বক্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তথ্যযুদ্ধকে আরও তীব্র করে তুলেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।