Web Analytics

ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো বোমাতঙ্ক ছড়ায়। থাইল্যান্ডের ফুকেত থেকে আসা ইন্ডিগোর একটি আন্তর্জাতিক বিমানের শৌচাগারের আয়নায় বোমা থাকার হুমকি বার্তা পাওয়া যায়। বিমানটি অবতরণের পর সব যাত্রী নিরাপদে নেমে যাওয়ার পরে পরিচ্ছন্নতাকর্মীরা বার্তাটি দেখতে পান।

বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয় এবং বিমানটিকে রানওয়ে থেকে নিরাপদ আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। সিআইএসএফের বিশেষ দল ও বম্ব ডিসপোজাল স্কোয়াড দীর্ঘ সময় ধরে বিমানটির প্রতিটি অংশ তল্লাশি করে। তল্লাশিতে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কর্মকর্তাদের ধারণা, আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াতেই ভুয়া বার্তাটি রাখা হয়েছে।

শুক্রবারও বিমানবন্দরের একটি নারী শৌচাগারে বোমা রাখার দাবি-সংবলিত একটি চিরকুট পাওয়া গিয়েছিল, যা পরে ভুয়া বলে নিশ্চিত হয়। পরপর একই ধরনের ঘটনার কারণে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। সম্ভাব্য সুসংগঠিত চক্রের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে যাত্রীদের সম্পূর্ণ তালিকা এবং বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।