‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির পর ভারতে আত্মপ্রকাশ করেছে নতুন ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ন্যাশনাল প্যারাসাইটিক ফ্রন্ট’ (এনপিএফ)। উভয় দলই রাজনৈতিক ব্যঙ্গ আন্দোলন থেকে গঠিত, যারা রাজনীতি, মূল্যস্ফীতি ও বেকারত্বের মতো গুরুতর বিষয়গুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরছে। এনপিএফ মূলত তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জ়িদের দ্বারা গঠিত, যারা ব্যঙ্গকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
এই আন্দোলনের সূত্রপাত হয় প্রধান বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যকে কেন্দ্র করে, যেখানে তিনি কিছু বেকার তরুণ-তরুণীকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করেছিলেন। পরে তিনি জানান, মন্তব্যটি ভুলভাবে উদ্ধৃত হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল না বেকার যুবসমাজকে অপমান করা। ওই মন্তব্যের পর অনলাইনে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সেখান থেকেই সিজেপির জন্ম হয়, যা দ্রুত জনপ্রিয়তা পায় এবং ইনস্টাগ্রামে প্রায় এক কোটি অনুসারী অর্জন করে।
এনপিএফ নিজেদের এমন এক নাগরিক আন্দোলন হিসেবে তুলে ধরেছে, যারা শাসনব্যবস্থাকে নাটক হিসেবে মেনে নিতে নারাজ। তারা ‘পরজীবী’দের ভঙ্গুর ব্যবস্থার মধ্যে টিকে থাকা নাগরিক হিসেবে দেখছে এবং ব্যঙ্গের মাধ্যমে রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।