Web Analytics

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে চলমান অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে ভারত। ব্যবসায়িক বিশ্লেষণভিত্তিক প্ল্যাটফর্ম ক্লেপলারের প্রধান জ্বালানি বিশ্লেষক সুমিত রিটোলিয়া আল জাজিরাকে জানান, প্রণালিতে জটিলতা তৈরি হওয়ায় ভারত বিকল্প জ্বালানি উৎস খুঁজছে এবং সে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও গ্যাস আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

রিটোলিয়া সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাস রপ্তানি সক্ষমতা থাকলেও তা মধ্যপ্রাচ্য থেকে ভারতের বিপুল জ্বালানি আমদানির পুরো বিকল্প হতে পারবে না। তিনি আরও জানান, একই সময়ে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিও বেড়েছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ছাড়মূল্যে রুশ তেল কিনে ভারত তার জ্বালানি নিরাপত্তা জোরদার করছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বর্তমানে ভারত সফরে রয়েছেন, যেখানে জ্বালানি ও প্রতিরক্ষা খাতে বিভিন্ন চুক্তি নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।