Web Analytics

রাজধানীর হাতিরঝিল থানার বাংলামোটর এলাকায় চাঁদা দাবি, মারধর ও গুলির অভিযোগের মামলায় বহিষ্কৃত যুবদল নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান প্রধান আসামি সাইমনকে চার দিন এবং ওমর, মোর্শেদ ও মো. শাওনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. নাসিম সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আবেদনে প্রাথমিক তদন্তে আসামিদের সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য হিসেবে জানার কথা বলা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় ও অবস্থান শনাক্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অন্যান্য তথ্য উদ্ধারে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা জানান, এ মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার ১ অক্টোবর সন্ধ্যায় নিউ ইস্কাটনে বাদী মো. সোহানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইমন গুলি করার চেষ্টা ও পিস্তলের বাট দিয়ে আঘাত করেন বলে অভিযোগ। পরে আবার হামলার চেষ্টার সময় তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার কথাও রিমান্ড আবেদনে আছে। স্থানীয়রা কয়েকজনকে আটক করলে পুলিশ তাদের হেফাজতে নেয়। সাইমনসহ আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল ও কলাবাগান থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।