Web Analytics

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, সিরিয়া থেকে আইএসআইএস সংশ্লিষ্ট কোনো নাগরিককে দেশে ফেরানো হবে না। সম্প্রতি উত্তর-পূর্ব সিরিয়ার রোজ ক্যাম্প থেকে কয়েকটি অস্ট্রেলীয় পরিবার দেশে ফেরার চেষ্টা করছে বলে খবর প্রকাশের পর শনিবার এ ঘোষণা আসে। জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানায়, চারজন অস্ট্রেলীয় নারী ও তাদের নয়জন সন্তান ও নাতি-নাতনি শুক্রবার শিবির ত্যাগ করেছেন এবং সিরিয়ার বাহিনী তাদের দামেস্কে নিয়ে যাচ্ছে।

সরকারের এক মুখপাত্র এএফপিকে বলেন, অস্ট্রেলিয়া কাউকে ফেরাচ্ছে না এবং ফেরানোর পরিকল্পনাও নেই। তিনি জানান, নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দেশে ফিরতে ইচ্ছুক নাগরিকদের বিষয়ে প্রস্তুত রয়েছে। সরকার সতর্ক করে বলেছে, কেউ অপরাধে জড়িত থাকলে দেশে ফিরলে আইনের সর্বোচ্চ প্রয়োগের মুখোমুখি হবে। সরকারের মতে, জাতীয় নিরাপত্তা ও দেশের স্বার্থই তাদের প্রধান অগ্রাধিকার।

এই দলটি রোজ ক্যাম্পে থাকা ৩৪ জন অস্ট্রেলীয়র অংশ, যারা ফেব্রুয়ারিতে দেশে ফেরার চেষ্টা ব্যর্থ হয়েছিল। আইএস সদস্যদের পরিবারের সদস্যদের ফেরানো নিয়ে অস্ট্রেলিয়ায় বিতর্ক অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।