Web Analytics

পাকিস্তানের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা সীমান্ত এলাকায় আফগান নিরাপত্তা বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষী চৌকি ও আবাসিক এলাকায় গুলিবর্ষণ করে। পাকিস্তান বলেছে, সীমান্ত প্রোটোকল লঙ্ঘন করে বিনা উসকানিতে এ হামলা চালানো হয়েছে। ঘটনায় স্থানীয় একজন নিহত হন। একটি বাড়িতে মর্টার শেল আঘাত করলে একই পরিবারের পাঁচ সদস্য আহত হন।

কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, আফগান ভূখণ্ডের ভেতরের কয়েকটি নিরাপত্তা চৌকি থেকে পাকিস্তানি সীমান্তচৌকিগুলো লক্ষ্য করে স্নাইপার রাইফেলসহ হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়। এর জবাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান চালায়। ডনের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে বলা হয়, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র এবং কামান ব্যবহার করে আফগান তালেবানের একাধিক সীমান্ত চৌকি, মর্টার অবস্থান ও প্রতিরক্ষামূলক বাংকারে হামলা চালায়।

সূত্রগুলো দাবি করেছে, পাকিস্তানি বাহিনীর পাল্টা জবাবের মুখে আফগান তালেবান সদস্যরা নিজেদের অবস্থান ছেড়ে যায় এবং সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আঙ্গুর আড্ডা দুই দেশের বাণিজ্য ও মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ সীমান্তপথ। প্রতিবেদনে আরও বলা হয়, সীমান্ত লঙ্ঘন ও গুলিবর্ষণের অভিযোগ সীমান্তবর্তী উপজাতীয় জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে এবং বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।