Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার সকালে দৌলতপুরের বিএল কলেজ রোডে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম ও মুসল্লি আলম শেখ গুলিবিদ্ধ হন।

গোলাম পরওয়ার বলেন, পবিত্র মসজিদে এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। তিনি অভিযোগ করেন, সন্ত্রাস দমনে সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা স্পষ্ট এবং সরকারের উদাসীনতা এসব ঘটনার পেছনে মদদের ইঙ্গিত দেয়।

তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।