Web Analytics

খুলনার ময়লাপোতা সন্ধ্যা বাজারের মাছ ব্যবসায়ী আশা শেখের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একদল সন্ত্রাসী। চাঁদা না দিলে তাকে গুলি করে রাস্তায় ফেলে রাখার হুমকি দেওয়া হয়। শনিবার দুপুর সোয়া ২টার দিকে সন্ত্রাসীরা আশা শেখের মালিকানাধীন ‘আল্লাহর দান’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তিনি খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে আশা শেখ উল্লেখ করেন, একরামসহ কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী দলবল নিয়ে এসে চাঁদা দাবি করে। ঘটনার সময় তিনি বাজারে ছিলেন না, তবে বাজারের সভাপতি ও অন্যান্যদের সামনে সন্ত্রাসীরা তার নাম উল্লেখ করে তাকে খুঁজতে থাকে এবং মাছের দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেয়। নিরাপত্তার স্বার্থে তিনি পরিবার নিয়ে বরিশালে চলে গেছেন।

খুলনা থানার ওসি মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এসআই ইব্রাহীম তালুকদারকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।