Web Analytics

চট্টগ্রামের সন্দ্বীপে আধিপত্য বিস্তার ও ফেসবুকে পাল্টাপাল্টি পোস্টকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মগধরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছউল্লার হাট এলাকায় দলীয় কার্যালয়ে এই সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সদস্য সোলাইমান বাদশা ও উপজেলা মহিলা দলের সভাপতি কুলসুম বেগম খেলনার দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য এক সালিশি বৈঠকে বসা হয়েছিল। বৈঠকে উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দলীয় কার্যালয়ের আসবাবপত্রও ভাঙচুর হয়।

সন্দ্বীপ থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উভয়পক্ষ অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।