Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবার থেকে দুই থেকে তিন দিন সারাদেশে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। মঙ্গলবার থেকে বাংলাদেশের ওপর লঘুচাপের প্রভাব কেটে যেতে পারে। তবে বৃষ্টির মধ্যেও বাতাসে বেশি আর্দ্রতার কারণে ভাদ্রের তালপাকা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

সোমবার সবচেয়ে বেশি বৃষ্টির প্রবণতা ছিল চট্টগ্রাম বিভাগে। নোয়াখালীর মাইজদীকোর্টে ৮০ মিলিমিটার এবং কক্সবাজারের কুতুবদিয়ায় ৭৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। রাজধানীতে হয়েছে ৫ মিলিমিটার বৃষ্টি; দেশের অন্যত্র বিচ্ছিন্ন বৃষ্টি হলেও পরিমাণ ছিল কম। বৃষ্টির প্রবণতা বাড়ায় দিনের তাপমাত্রা কমেছে; সৈয়দপুরে সর্বোচ্চ ৩৪ দশমিক ৪ এবং ঢাকায় ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।

লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন ঝাড়খন্ডে অবস্থান করছে বলে অধিদপ্তর জানিয়েছে। মঙ্গলবার ও পরদিন কয়েকটি বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। আগামী এক সপ্তাহে ভারী থেকে অতিভারী বৃষ্টির কোনো আভাস নেই।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।