Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের নতুন করে চালানো হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন। বৃহস্পতিবার নিউজম্যাক্সে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ছে। রুশ তেল শোধনাগারে ইউক্রেনের সাম্প্রতিক হামলা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প এ মন্তব্য করেন।

৮০ বছর বয়সি ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমালোচনা করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তুলনায় জেলেনস্কি যুদ্ধ অবসানের সমঝোতায় পৌঁছাতে কম আগ্রহী। ট্রাম্পের ভাষ্য, যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত এবং দুই নেতা যুদ্ধের সমাপ্তি দেখতে চান বলে তাঁর ধারণা। তবে পুতিনের চেয়ে জেলেনস্কির সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে বলে তিনি মনে করেন।

ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে জেলেনস্কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠক করেছেন এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শুক্রবার তাঁর ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা। এর আগে ফিন্যান্সিয়াল টাইমসকে তিনি বলেন, রুশ শোধনাগারে হামলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত আর কার্যকর নেই; রাশিয়া জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের ঘোষিত যুদ্ধবিরতি মানছে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।