Web Analytics

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার, ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে।

ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরোয়ানা জারির পর তিনি আত্মগোপনে যান বলে পুলিশ জানিয়েছে। পরে পুলিশ তাকে খুঁজে গ্রেপ্তার করে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।