Web Analytics

কিশোরগঞ্জের ভৈরবে কলেজ শিক্ষার্থী আবু সুফিয়ান ওরফে শাহ আলম (১৭) হত্যার ঘটনায় প্রধান আসামি কুখ্যাত ছিনতাইকারী মেরাজ মিয়া (২৫) ও তার সহযোগী ইব্রাহিম (২৪) কে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মেরাজের বিরুদ্ধে ভৈরবের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি আবু সুফিয়ান ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর এগারসিন্ধু এক্সপ্রেসে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। রাতে বাড়ি না পৌঁছানোয় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাত আনুমানিক দুটার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের নিকটবর্তী নিউটাউন এলাকায় রেললাইনের পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পিবিআই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।

পুলিশ জানায়, নিহতের মোবাইল ফোন আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।