Web Analytics

রংপুরে শাওন নামে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দোকান মালিকের ছেলে মিজানুর রহমান মনুর বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা মিজানকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত শাওনের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারিতে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে থুথু ফেলা নিয়ে শাওন ও মিজানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দোকান থেকে বের হওয়ার সময় মিজান পেছন থেকে শাওনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, নিহতের লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।