Web Analytics

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় দেশের আবাসন খাত সচল রাখতে ৩ হাজার কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাতে রিহ্যাব নেতারা আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাব তুলে ধরেন। বৈঠকে রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এম এ আউয়াল এবং পরিচালক মোঃ কামরুল ইসলাম ও মিরাজ মুক্তাদির উপস্থিত ছিলেন।

রিহ্যাব নেতারা জানান, বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থায়নে সংকট এবং বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আবাসন খাতকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। তারা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি আবাসন ঋণ এবং ব্যাংক ঋণ অনুমোদন প্রক্রিয়া সহজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

গভর্নর মোস্তাকুর রহমান রিহ্যাবের বক্তব্য শুনে বাস্তবতা বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। রিহ্যাব আশা প্রকাশ করে যে প্রস্তাবিত তহবিল গঠিত হলে বিনিয়োগ বাড়বে এবং সাধারণ মানুষের জন্য বাসস্থান ক্রয় আরও সহজ হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।