Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর বিতর্ক ও সাহিত্যবিষয়ক বিভাগ আটটি গ্রন্থ প্রকাশ ও সম্পাদনা করেছে। বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা, ইতিহাস সংরক্ষণ এবং নতুন লেখকদের উৎসাহিত করার লক্ষ্যে এসব প্রকাশনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি রাকসু সাহিত্যপত্র, একটি বিশেষ প্রবন্ধ স্মারক, রাকসু পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত তিনটি বই এবং একটি হলভিত্তিক প্রকাশনা।

বিভাগটি জানিয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ও সাহিত্য অঙ্গনে টেকসই ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে বিতার্কিকদের পৃষ্ঠপোষকতা ও সংবর্ধনা, বিতর্ক উৎসব, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, আলোচনাসভা, সেমিনার, পাঠচক্র ও প্রমিত উচ্চারণ কোর্স আয়োজন করা হয়েছে। বিভিন্ন আবাসিক হলে ম্যাগাজিন প্রকাশের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

প্রকাশিত সাহিত্যপত্রগুলো হলো বিপ্লবী হাদি সংখ্যা, জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক গল্পসংখ্যা ও স্মৃতিচারণ সংখ্যা। নজরুল বর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘জাগরণ’ প্রবন্ধ স্মারক। পাণ্ডুলিপি পুরস্কারের বই তিনটি হলো ‘যে রক্ত আগুন জ্বালিয়েছে’, ‘বিদ্রোহী রোদে ভেজা ঘাস’ ও ‘পুলু মামা দ্য গ্রেট’; হলভিত্তিক প্রকাশনা ‘সোহরাওয়ার্দী দর্পণ’। সম্পাদক ইমরান লস্কর বলেন, এসব উদ্যোগ জাতীয় ইতিহাস সংরক্ষণ ও বাংলা সাহিত্য সমৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।